Sylhet Today 24 PRINT

সিলেট-৪ আসন থেকে আ. লীগের মনোনয়নপত্র কিনলেন ৪জন

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট  |  ০৯ নভেম্বর, ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হতে সিলেট-৪ আসন থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪জন মনোনয়ন প্রত্যাশী।

বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর দলীয় মনোনয়ন পেতে আগ্রহী সম্ভাব্য প্রার্থীরা শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে ধানমন্ডিস্থ বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।  

গোয়াইনঘাট-জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ২৩২ সংসদীয় আসন সিলেটে-৪ থেকে মনোনয়ন ফরম সংগ্রহকারীরা হলেন বর্তমান সংসদ সদস্য ইমরান আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ৫নং আলীরগাও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ ফজলুল হক, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ।

দলীয় হাইকমান্ড এসব মনোনয়ন সংগ্রহকারীদের মধ্য থেকে একজনকে দলীয় মনোনয়ন দিবেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.