Sylhet Today 24 PRINT

দুইদিনে ৩২০০ ফরম বিক্রি আওয়ামী লীগের

সিলেটটুডে ডেস্ক |  ১১ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রথম দুইদিনে ৩২০০ ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। গত শুক্রবার সকাল থেকে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এই ফরম বিক্রি শুরু হয়।

শনিবার রাতে এ তথ্য জানিয়েছেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ৩২০০ বিক্রি, ও ৪৬০ জমা পড়েছে।

এর আগে শুক্রবার প্রায় দেড় হাজার ফরম বিক্রি করে তারা।

এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। দলের নির্বাচন পরিচালনা কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি করতে আটটি বিভাগের জন্য আটটি বুথ খোলা হয়েছে।

ধানমন্ডিতে দলটির বর্ধিত কার্যালয়ের দোতলা ও তিনতলা থেকে মনোনয়ন ফরম কিনছেন মনোনয়ন প্রত্যাশীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.