Sylhet Today 24 PRINT

নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত যুক্তফ্রন্টের

সিলেটটুডে ডেস্ক |  ১১ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ ভাবে অংশ নেওয়ার কথা জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে যুক্তফ্রন্ট।

রোববার (১১ নভেম্বর) সকালে বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ও যুক্তফ্রন্টের কেন্দ্রীয় নেতা ব্যরিস্টার ওমর ফারুক একটি চিঠি নির্বাচন কমিশনে পৌঁছে দেন।

চিঠিতে বলা হয়েছে, যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট ড. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।

নির্বাচন কমিশনের কাছে যুক্তফ্রন্ট জানতে চেয়েছে, ৪টি নিবন্ধিত দলের সমন্বয়ে জোট গঠন করে যুক্তফ্রন্টের প্রতীকে সব দল নির্বাচনে অংশ নিতে পারববে কিনা। তাতে শরিক দলগুলোর নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা।

বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টর ওমর ফারুক হোসেন বলেন, নির্বাচন কমিশন জানিয়েছে জোটবদ্ধ দলগুলোর নির্বাচনে অংশ নিতে কোন অসুবিধা হবে না। শরীক দলগুলো যে দলের হয়ে নির্বাচনে অংশ নিবে, শুধু তাদেরকে আলাদাভাবে আবেদন করতে হবে।

বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুকের নেতৃত্বে চার সদসস্যের দলটি নির্বাচন কমিশনে গিয়ে এই চিঠি হস্তান্তর করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.