Sylhet Today 24 PRINT

এরশাদ নিলেন ৩টি আসনের মনোনয়ন ফরম

সিলেটটুডে ডেস্ক |  ১১ নভেম্বর, ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লড়াইয়ের জন্য মনোনয়নপত্র কিনেছেন পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার (১১ নভেম্বর) সকালে পার্টির কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি শুরু হলে এরশাদ ঢাকা-১৭, রংপুর-৩ ও সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নপত্র কেনেন। তার সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয়েছে বর্তমান সংসদের বিরোধীদলটির মনোনয়নপত্র বিক্রি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.