Sylhet Today 24 PRINT

নৌকা প্রতীকে ভোট করতে চায় জাসদ ও তরিকত

সিলেটটুডে ডেস্ক |  ১১ নভেম্বর, ২০১৮

১৪ দলের শরিক হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু) এবং তরিকত ফেডারেশন।

হাসানুল হক ইনু সাক্ষরিত প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠিতে বলা হয়েছে, ‘‘মহোদয়, আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনের মতোই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলসমূহ নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশগ্রহণ করছে।

এমতাবস্থায় RPO এর 20 (1) (a) ধারা অনুযায়ী ১৪ দলীয় নির্বাচনী জোটের শরিক দল হিসাবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ও ১৪ দলীয় নির্বাচনী জোট মনোনীত অভিন্ন প্রার্থীদের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সংরক্ষিত নির্বাচনী প্রতীক নৌকা সংরক্ষিত রাখার জন্য প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন। ধন্যবাদ।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.