Sylhet Today 24 PRINT

প্রার্থী হতে চান হিরো আলমও

সিলেটটুডে ডেস্ক |  ১৩ নভেম্বর, ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান হিরো আলমও। প্রার্থী হতে জাতীয় পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। সোমবার জাতীয় পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

বগুড়া-৪ আসন থেকে এমপি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা। তিনি বিকাল ৫টার দিকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় হিরো আলম বলেন, আমি আগে থেকেই একটু বেশি সাহসী তা তো আপনারা জানেনই। আমার জীবনে ব্যর্থতা বলতে কিছু নেই। এখানেও আমি আশাবাদী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.