সিলেটটুডে ডেস্ক | ১৬ নভেম্বর, ২০১৮
চট্টগ্রামে ১৬টি সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার হয়ে নির্বাচন করতে চান আওয়ামী লীগের ২২৫ নেতা।
জানা গেছে, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনটি ভিআইপি আসন হিসেবে বিবেচিত। এ আসন থেকে থেকে আওয়ামী লীগের ২৬ নেতা (সর্বোচ্চ সংখ্যক) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ আসনে গত নির্বাচনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি নির্বাচিত হন। দলীয়
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ২৫ জন (দ্বিতীয় সর্বোচ্চ)। এ আসনেও আওয়ামী লীগের এমপি নেই। ১৪ দলীয় জোটের শরীক তরিকত ফেডারেশনের প্রার্থী নজিবুল বশর মাইজভান্ডারি এ আসন থেকে ২০১৪ সালে বিএনপিবিহীন নির্বাচনে জয়লাভ করেন।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসন থেকে ২৩ নেতা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ আসনে ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত এমপি ছিলেন বিএনপির (বর্তমানে এলডিপি) কর্নেল (অব.) অলি আহমেদ বীরবিক্রম। ২০১৪ সালের নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের নজরুল ইসলাম এমপি হন।
এছাড়া চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে ৯ জন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) এ ১৩ জন, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) এ ১৭ জন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) এ ১১ জন, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) এ ১৭ জন, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) এ ১৫ জন, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) এ ১৭ জন, চট্টগ্রাম-১২ (পটিয়া) এ ৯ জন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) এ ১৮ জন, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) এ ১৩ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।