Sylhet Today 24 PRINT

দিরাই শাল্লায় মনোনয়ন চান ৬ আইনজীবী

দিরাই প্রতিনিধি |  ১৮ নভেম্বর, ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ দিরাই শাল্লা আসনে রেকর্ড সংখ্যক নেতা মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। হাওরের জনপদ দিরাই শাল্লায় এবার একাদশ জাতীয় নির্বাচনে এ আসনেই দলীয় মনোনয়ন প্রত্যাশী ৬ জন আইনজীবী।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির আইনজীবী প্রার্থীরা হলেন- দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের বাসিন্দা, সিলেট মহানগর আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য ও সিলেট ল কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম, শাল্লা সদরের বাসিন্দা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট অবনী মোহন দাস, দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ভাংগাডহর গ্রামের বাসিন্দা যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিষ্টার অনুকূল চন্দ্র তালুকদার ডালটন, দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের তাড়ল গ্রামের বাসিন্দা দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামের বাসিন্দা বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমীর পুত্র ব্যারিষ্টার মাহদীন চৌধুরী রাইয়ান, উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী ব্যারিষ্টার আব্দুল মজিদ তাহের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.