Sylhet Today 24 PRINT

দলীয় প্রধান-সম্পাদকের ছবি চায় ইসি

সিলেটটুডে ডেস্ক |  ১৯ নভেম্বর, ২০১৮

নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রধান ও সাধারণ সম্পাদকের ছবি চেয়ে চিঠি দিয়েছে ইসি। সম্প্রতি ইসির উপ-সচিব মো. আব্দুল হালিম খান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, নিবন্ধিত রাজনৈতিক দলের চেয়ারম্যান/সভাপতি ও সাধারণ সম্পাদক বা মহাসচিবের সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি দলের কেন্দ্রীয় কমিটির কোনো সদস্যের সত্যায়িত করে পাঁচ কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশনে জমা দেয়ার অনুরোধ করছি।

ইসির কাছে তথ্য রাখা ও ওয়েবসাইটে প্রকাশের সুবিধার্থে ছবি চাওয়া হয়েছে। এছাড়া নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের পোস্টারে দলীয় প্রধানদের ছবি ব্যবহার করা হয়। দলীয় প্রধান হিসেবে পোস্টারে কে কার ছবি ব্যবহার করছে সেটিও সহজে নজরদারি করার কাজেও লাগতে পারে এ ছবি।

পুনঃনির্ধারিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোটের দিন ৩০ ডিসেম্বর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.