Sylhet Today 24 PRINT

সিলেট-২ আসনে সম্মিলিত জোটের মনোনয়ন প্রত্যাশী আতাউর

বিশ্বনাথ প্রতিনিধি |  ২১ নভেম্বর, ২০১৮

সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন ৫৮ দল নিয়ে গঠিত সিলেট-২ আসনের সম্মিলিত জাতীয় জোটের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরা সদস্য ও দলের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা আতাউর রহমান।

বুধবার (২১ নভেম্বর) মতবিনিময়কালে তিনি জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়াকে ইঙ্গিত করে বলেন, আজ দেশের মানুষ মহাজোটের কারণে শান্তিতে নাই। প্রতিটি এলাকায় উন্নয়ন হলেও বিশ্বনাথ-ওসমানীনগরবাসী উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মুনতাছির আলী আমাদের সংগঠনের নির্দেশ না মেনে ২০০৫ সালে নির্বাচন কমিশন থেকে ‘খেলাফত মজলিস’ নামে গঠিত অন্য একটি সংগঠনের নেতা হয়ে যান। সেই মজলিসের সঙ্গে তাদের মজলিসের কোন সম্পর্ক নেই।

এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস হোসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন ৫৮ দলের সম্মিলিত জাতীয় জোট তিনি আছেন, থাকবেন এবং জোট থেকেই তিনি বিশ্বনাথ-ওসমানীনগর নিয়ে গঠিত সিলেট-২ আসনে নির্বাচন করবেন বলেও জানান।

মতবিনিয়কালে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি শমসের আলী, সিলেট মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম, জেলা কমিটির সহসাধারণ সম্পাদক ক্বারী উবায়দুর রহমান, বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনহার উদ্দিন, জেলা নেতা মুনতাসিম বিল্লা জালালী এবং প্রেসক্লাবের সহসভাপতি আশিক আলী।

এ সময় প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বর্তমান সাধারণ সম্পাদক রুহেল উদ্দিন, কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ, প্রচার সম্পাদক মিছবাহ উদ্দিন, নির্বাহী সদস্য কামাল মুন্না, নবীন সোহেল, সহযোগী সদস্য বদরুল ইসলাম মহসিন, বাংলাদেশ খেলাফত মজলিসের বিশ্বনাথ উপজেলা শাখার সহসাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান, আশরাফুল হক, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, অর্থ সম্পাদক আব্দুল কাদির, প্রশিক্ষণ সম্পাদক হাবিবুর রহমান আনসারী, প্রচার সম্পাদক হাফিজ উদ্দিন, নির্বাহী সদস্য আব্দুল আলী, ইউপি নেতা মোস্তাক আহমদ, ছাত্র মজলিসের নেতা মো. আবু আনাছ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.