Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ-৫ আসনের মনোনয়ন জমা দিয়েছেন আশরাফ হোসেন

সিলেটটুডে ডেস্ক |  ২২ নভেম্বর, ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আশরাফ হোসেন।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) সুনামগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আব্দুল আহাদের হাতে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।

এসময় সুনামগঞ্জ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের ৬নং মোল্লাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. দেলোয়ার, মো. সোহেল আহমদ, দিলদাল হোসেন, সুমন আহমদ, শিপন আহমদ, আব্দুর রকিব, ওয়ারিছ উদ্দিন, শামীম আহমদ, সুহাইব আহমদ, ইছহাক আলী, স্বপন আহমদ, জীবন আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.