Sylhet Today 24 PRINT

অবশেষে কয়েসকেই বেছে নিলো আ. লীগ

সিলেট-৩ আসন

নিজস্ব প্রতিবেদক |  ২৫ নভেম্বর, ২০১৮

এবার তিনি মনোনয় পাবেন কি না এ নিয়ে শেষ মূহূর্ত পর্যন্ত গুঞ্জন ছিলো। দলের ভেতরেই চাপে ছিলেন এই সাংসদ। তারউপর জাতীয় পার্টিও দাবি করছিলো এ আসন। তবে শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনা ছাপিয়ে অবশেষে সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েস।

দল আর জোটের সকল প্রতিদ্বন্দ্বিকে ছাপিয়ে কয়সেসের হাতেই রোববার সকালে দলীয় মনোনয়ন তুলে দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২৫ নভেম্বর) সকালে  এ তথ্য নিশ্চিত করে এমপির ব্যক্তিগত সহকারী জুলহাস আহমদ সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, সকালেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপির হাতে তুলে দেয়া হয়।

তিনি আরো জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ চিঠি তার হাতে তুলে দিয়েছেন।  যারা নির্বাচনের টিকিট পেয়েছেন, তাদেরই এ চিঠি দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.