Sylhet Today 24 PRINT

নড়াইল-২ আসনে আ’লীগের মনোনয়ন পেলেন মাশরাফি

সিলেটটুডে ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নড়াইল-২ আসনে মনোনয়ন পেয়েছেন ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত য়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

রোববার (২৫ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া হয়েছে।

এদিন সাড়ে ১০টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া শুরু করেছে আওয়ামী লীগ।

এর আগে ১ নভেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছ থেকে মনোনয়ন ফরম নেন মাশরাফি।

নড়াইল-২ আসনে বর্তমান এমপি ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.