Sylhet Today 24 PRINT

মনোনয়ন পাননি ড. ফরাসউদ্দিন

নিজস্ব প্রতিবেদক |  ২৫ নভেম্বর, ২০১৮

হবিগঞ্জ-৪ আসনে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন এবার আওয়ামী লীগের মনোনয়ন পেতে পারেন বলে আলোচনা চলছিলো। দলীয় মনোননপত্রও তুলেছেন বঙ্গবন্ধুর এই ব্যক্তিগত সহকারী।

তবে তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। এ আসনে বর্তমান সাংসদ মাহবুব আলীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। রোববার মাহবুব আলীর হাতে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট ও মাধবপুর উপজেলা) আসনেরদলীয় মনোনয়নপত্র তুলে দেওয়া হয়।

মনোনয়ন না পাওয়ার কথা রোববার নিজেই জানিয়েছেন ড. ফরাসউদ্দিন। যদিও দলীয় মনোনয়নপত্র তোলার সময় তিনি জানিয়েছিলেন, দলের হাইকমান্ডের নির্দেশেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ফরাসউদ্দিন বাংলাদেশ ব্যাংক'-এর সপ্তম গভর্নর। আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর ১৯৯৮ সালের ২৪ নভেম্বর গভর্নর হিসাবে দায়িত্ব নেন তিনি। ২০০১ সালের ২২ নভেম্বর পর্যন্ত এই দায়িত্ব পালন করেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব ছিলেন ফরাসউদ্দিন।

এডভোকেট মাহবুব আলীর আগে এই আসনে টানা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.