Sylhet Today 24 PRINT

মনোনয়ন পেলেন হাফিজ মজুমদারও

সিলেট-৫ আসন

জকিগঞ্জ প্রতিনিধি |  ২৫ নভেম্বর, ২০১৮

সিলেট-৫ (জকিগঞ্জ কানাইঘাট) আসনে নৌকার প্রার্থী হিসাবে মনোনয়নের চিঠি পেয়েছেন হাফিজ আহমদ মজুমদার।

রবিবার বিকাল ৪টায় জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী এ চিঠি গ্রহণ করেন বলে তিনি জানিয়েছেন। হাফিজ আহমদ মজুমদার এর আগে দুইবার এ আসন থেকে এমপি নির্বাচিত হন।

গত নির্বাচনে এ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেয় আওয়ামী রীগ। সাংসদ হন সেলিম উদ্দিন। এবারও এ আসন জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হতে পারে বলে আলোচনা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.