Sylhet Today 24 PRINT

সোমবার ঘোষণা হবে আ. লীগের শরিকদের নাম

সিলেটটুডে ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক বরাদ্দ পাওয়া ২৩০টি আসনে প্রার্থীদের কাছে চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। বাকি ৭০টি আসনে মনোনীতদের হাতে সোমবার দুপুরের আগেই চিঠি তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির দপ্তর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ।

এর আগে বোরবার (২৫ নভেম্বর) সকাল থেকেই আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে চূড়ান্ত মনোনয়নের চিঠি বিতরণ শুরু হয়ে চলে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।
 
এ নিয়ে সোমবার ধানমন্ডিতে দলীয় প্রধানের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সেখানে আওয়ামী লীগের নির্বাচনী শরিকদের জন্য বরাদ্দ করা আসনের প্রার্থীদের নাম ঘোষণার কথাও রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.