Sylhet Today 24 PRINT

এমপি প্রার্থী পিতা-পুত্র

সিলেটটুডে ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩০ প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

রোববার (২৫ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে তাদের হাতে দলের মনোনয়ন পাওয়ার চিঠি তুলে দেওয়া হয়।

নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পিতা-পুত্র। তারা হলেন, শেখ হেলাল উদ্দিন ও তার ছেলে শেখ ফারহান নাছের তন্ময়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাত ভাই শেখ হেলাল উদ্দিন নৌকা প্রতীকে লড়বেন বাগেরহাট-১ আসনে (চিতলমারী, মোল্লারহাট, ফকিরহাট)।

অন্যদিকে বাগেরহাট-২ আসনে (সদর ও কচুয়া) আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শেখ হেলালের ছেলে শেখ ফারহান নাছের তন্ময়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.