Sylhet Today 24 PRINT

১৬ নারী পেলেন আওয়ামী লীগের মনোনয়ন

সিলেটটুডে ডেস্ক |  ২৬ নভেম্বর, ২০১৮

আওয়ামী লীগ থেকে যারা দলীয় মনোনয়ন পেয়েছেন, তাদের মধ্যে এ পর্যন্ত ১৬ জন নারী প্রার্থীর নাম জানা গেছে।

রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে একাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বিতরণ শুরু হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৩০০ আসনের মধ্যে ২৩০টির মতো আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া হচ্ছে।

মনোনয়ন পাওয়া নারী প্রার্থীরা হলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা (গোপালগঞ্জ-২ ও রংপুর-৬), মতিয়া চৌধুরী (শেরপুর-২), সাহারা খাতুন (ঢাকা–১৮), দীপু মনি (চাঁদপুর-৩), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), মাহাবুব আরা বেগম গিনি (গাইবান্ধা-২), ইসমাত আরা সাদেক (যশোর-৬), হাবিবুন্নাহার (বাগেরহাট-৩), মুন্নুজান সুফিয়ান (খুলনা-৩), জেবুন্নেছা আফরোজ (বরিশাল-৫), সাগুফতা ইয়াসমিন এমিলি (মুন্সিগঞ্জ-২), মেহের আফরোজ চুমকি (গাজীপুর-৫), জয়া সেনগুপ্তা (সুনামগঞ্জ-২), মমতাজ বেগম (মানিকগঞ্জ-২), সেলিমা আহমেদ (কুমিল্লা-২) ও শাহীন আকতার চৌধুরী (কক্সবাজার-৪)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.