Sylhet Today 24 PRINT

বিএনপির মনোনয়নের প্রথম চিঠি পেলেন মুজিবর

সিলেটটুডে ডেস্ক |  ২৬ নভেম্বর, ২০১৮

বরিশাল-৫ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুজিবর রহমান সরোয়ার।

সোমবার (২৬ নভেম্বর) বেলা পৌনে ৩টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে মনোনয়নের চিঠি নিয়ে বের হন সরোয়ার।

সোমবার বিকেল থেকে বিএনপি মনোনয়নের চিঠি দেওয়ার কথা জানালেও সরোয়ার আগেই চিঠিটি নিয়ে বের হন। তিনি আজই বরিশালের উদ্দেশে রওনা হবেন বলে জানা গেছে।

আগামীকাল মঙ্গলবার তিনি নিজ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে পারেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ নভেম্বর।

এদিকে সোমবার সকাল থেকে গুলশান কার্যালয়ের সামনে মনোনয়নপ্রত্যাশীরা ভিড় করেছেন। পরে তাদের জানানো হয় বিকেল ৪টা থেকে মনোনয়নপত্র দেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.