নিজস্ব প্রতিবেদক | ২৭ নভেম্বর, ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন বারাকা গ্রুপের চেয়ারম্যান ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সল আহমদ চৌধুরী।
মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে বেলা ৩টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় থেকে তাকে মনোনয়নের চিঠি দেওয়া হয়।
এই আসনটি বিএনপির শরিক দল জামায়াতকে ছেড়ে দেওয়ার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত নিজেদের দলীয় প্রার্থীকে মনোনয়ন দিল বিএনপি।
চিঠি পাওয়ার পর এক বিবৃতিতে মনোনয়ন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফয়সল আহমদ চৌধুরী।
বিবৃতিতে তিনি তার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনসাধারণের প্রতি ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবার সহযোগিতায় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের প্রতীক ধানের শীষকে বিজয়ী করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি আন্দোলন তরান্বিত করতে হবে।