Sylhet Today 24 PRINT

সিলেট-৪: বিএনপির মনোনয়ন পেলেন সেলিম ও জামান

নিজস্ব প্রতিবেদক |  ২৭ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম এবং বিএনপির কেন্দ্রীয় সহস্বেচ্ছাসেবক সম্পাদক এডভোকেট সামসুজ্জামান জামান।

মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় থেকে তাদের দুজনকেই মনোনয়নের চিঠি দেওয়া হয়।

এর আগে সিলেট-১ আসনে খন্দকার মুক্তাদির, সিলেট-২ আসনে ইলিয়াসত্নী তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৬ আসনে ফয়সল আহমদ চৌধুরীকে চিঠি দিয়ে মনোনয়ন দেয় বিএনপি।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.