Sylhet Today 24 PRINT

সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন শফি-সালাম-কাইয়ুম

নিজস্ব প্রতিবেদক |  ২৭ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা-বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফি আহমদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় থেকে তাদের তিনজনকেই মনোনয়নের চিঠি দেওয়া হয়।

এর আগে সিলেট-১ আসনে খন্দকার মুক্তাদির, সিলেট-২ আসনে ইলিয়াসত্নী তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৪ আসনে দিলদার হোসেন সেলিম ও এডভোকেট সামসুজ্জামান জামান ও সিলেট-৬ আসনে ফয়সল আহমদ চৌধুরীকে চিঠি দিয়ে মনোনয়ন দেয় বিএনপি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.