Sylhet Today 24 PRINT

আ.লীগের মনোনয়ন পেলেন সাংবাদিক শফিকুর রহমান

সিলেটটুডে ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৮

চাঁদপুর-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান।

মঙ্গলবার রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তাকে মনোনয়নের চিঠি পাঠানো হয়।

এই আসনে আওয়ামী লীগ ড. শামসুল হক ভূঁইয়াকে মনোনয়ন দিয়েছিল। কিন্তু মঙ্গলবার ঋণ খেলাপির দায়ে শামসুল হক ভূঁইয়ার প্রার্থিতা আপিল বিভাগের চেম্বারজজ আদালতে আটকে যায়। ফারমার্স ব্যাংকে তার ৬০ কোটি টাকার ওপরে খেলাপি ঋণ রয়েছে শামসুল হকের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.