Sylhet Today 24 PRINT

অর্থমন্ত্রীকে সাথে নিয়ে মনোনয়ন দাখিল করলেন ড. মোমেন

নিজস্ব প্রতিবেদক |  ২৮ নভেম্বর, ২০১৮

জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে নৌকার প্রার্থী হয়ে মানোয়নপত্র দাখিল করেছে জাতিসংঘ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেন।

বুধবার (২৮ নভেম্বর) দুপুরে ড. মোমেনের বড় ভাই ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সাথে নিয়ে তিনি সিলেট রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী এমদাদুল হকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

এর আগে একইদিন দুপুরে তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সিরাজাম মুনীরার কার্যালয়ে মনোনয়নপত্র জমা করেন।

এসময় তার সাথে ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন কামরান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আসাদ উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.