Sylhet Today 24 PRINT

মনোনয়নপত্র দাখিল করলেন খন্দকার মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক |  ২৮ নভেম্বর, ২০১৮

জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মুক্তাদির মনোনয়ন পত্র মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার (২৮ নভেম্বর) দুপুর ৩ টার দিকে সিলেটের রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলামের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমাদানের সময় খন্দকার মুক্তাদিরের সাথে ছিলেন- মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বকত চৌধুরী সাদেক, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, ফারুক চৌধুরী, আজির উদ্দিন চেয়ারম্যান, ডা. আশরাফ আলী, সালেহ আহমদ প্রমুখ।

এছাড়া বিপুলসংখ্যক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.