Sylhet Today 24 PRINT

খালেদার বিকল্প ফখরুল!

সিলেটটুডে ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৮

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে অযোগ্য হলে তাঁর জন্য নির্ধারিত বগুড়া-৬ আসনে বিকল্প প্রার্থী হিসেবে লড়বেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতিমধ্যে মির্জা ফখরুল ওই আসনে মনোনয়নপত্রও জমা দিয়েছেন।

বুধবার (২৮ নভেম্বর) বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।

বগুড়া-৬ আসন ছাড়াও মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসন থেকেও লড়বেন।

উচ্চ আদালতের রায় অনুযায়ী খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়ার পথ আটকে গেছে।

আদালত বলছেন, দুই বছরের বেশি সাজার দণ্ড হলে ওই ব্যক্তি ভোটে অংশ নিতে পারবেন না। আদালতের এই আদেশের ফলে বিএনপির চেয়ারপারসনসহ বিএনপি ও আওয়ামী লীগের ১২ থেকে ১৫ জনের ভোটে অংশ নেওয়া প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.