Sylhet Today 24 PRINT

সিলেট-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন শফি-সালাম

নিজস্ব প্রতিবেদক |  ২৮ নভেম্বর, ২০১৮

সিলেট-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম।

বুধবার (২৮ নভেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন ব্যারিস্টার এম এ সালাম। আর বিকেল সোয়া ৩টায় মনোনয়ন জমা দেন শফি আহমদ চৌধুরী।

এই আসনে শফি আহমদ চৌধুরী ও ব্যারিস্টার এম এ সালাম ছাড়াও বিএনপি থেকে মনোনয়নের চিঠি পেয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ হক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অনুসারে একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.