Sylhet Today 24 PRINT

মনোনয়নপত্র জমা দিলেন ইনাম আহমদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক |  ২৮ নভেম্বর, ২০১৮

সিলেট-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী।

বুধবার (২৮ নভেম্বর) বিকেলে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সম ইনাম আহমদ চৌধুরী বলেন, দু:শাসনের বিরুদ্ধে জনগণ এবার রায় দেবে। সারাদেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। তবে নির্বাচন কমিশন এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারে নি।

সিলেট-১ আসনে ইনাম আহমদ চৌধুরী ছাড়াও বিএনপির মনোনয়নের চিঠি পেয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বেলা ৩টায় রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

এই আসনে দুজনের মধ্যে একজন দলীয় সিদ্ধান্ত অনুসারে নির্বাচনী মাঠে থাকবেন। অপরজন মনোনয়নপত্র প্রত্যাহার করবেন।

মনোনয়নপত্র জমাদানের সময় ইনাম আহমদ চৌধুরীর সাথে উপস্থিত বিএনপির কেন্দ্রীয় সহক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির সহসভাপতি ডা. নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.