Sylhet Today 24 PRINT

সিলেট-৬ আসনে শমসের মবিনের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক |  ২৮ নভেম্বর, ২০১৮

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সদ্য বিকল্পধারায় যোগ দেওয়া সাবেক বিএনপি নেতা শমসের মবিন চৌধুরী।

বুধবার (২৮ নভেম্বর) বিকেলে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় শমসের মবিন বলেন, আমি আশাবাদী এই আসনে আমাকে মনোনয়ন দেওয়া হবে। এ নিয়ে মহাজোটের মধ্যে আলাপ-আলোচনা চলছে। আশা করি শেষ পর্যন্ত আওয়ামী লীগ এই আসনটি ছেড়ে দেবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.