Sylhet Today 24 PRINT

সিলেট-৬: মনোনয়নপত্র জমা দিলেন ফয়সল চৌধুরী

নিজস্ব প্রতিবেদক |  ২৮ নভেম্বর, ২০১৮

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে বারাকা গ্রুপের চেয়ারম্যান ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সল আহমদ চৌধুরী।

বুধবার (২৮ নভেম্বর) বিকেলে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র জমাদানের সময় ফয়সল চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি নজমুল ইসলাম পুতুল, গোলাপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, গোলাপগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.