সিলেটটুডে ডেস্ক | ২৮ নভেম্বর, ২০১৮
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩ দলীয় জোটের অন্যতম শরীক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থীরা সিলেটের ৫টি আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা একে একে মনোনয়ন দাখিলের শেষ দিনে সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার কাজী এম. এমদাদুর রহমানের নিকট মনোনয়ন দাখিল করেন।
সিলেট-২ আসনে মাওলানা কাজী আমিন উদ্দিন, সিলেট-৩ আসনে মাওলানা নজরুল ইসলাম, সিলেট-৪ আসনে মাওলানা আতাউর রহমান, সিলেট-৫ আসনে মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিলেট-৬ আসনে মাওলানা আসাদ উদ্দিন আল মাহমুদ। মনোনয়নপত্র দাখিলের সময় তাদের সাথে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় সিলেট-৫ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক বলেন, আমরা সিলেটের ৫টি আসনে দলের পক্ষ থেকে মনোনয়ন জমা দিয়েছি। ২৩ দলীয় জোটের পক্ষ থেকে প্রার্থী বাছাই মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত আসনটি ছেড়ে দিতে আমাদের দাবি অব্যাহত থাকবে। ২৩ দলীয় জোটের অন্যতম শরীক দল হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের চাহিদার প্রেক্ষিতে যথেষ্ট সম্মান প্রদর্শন করবে আমরা আশা রাখি। ২৩ দল ও জাতীয় ঐক্যফ্রন্ট ব্যর্থতার পরিচয় দিলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাদের দলীয় প্রতীক খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করব।
তিনি আরো বলেন, সিলেট ৪ ও ৫ আসনে আমরা দীর্ঘদিন থেকে কাজ করে আসছি। আশা করছি সবদিক বিবেচনা করে সিলেটের দুইটি আসন আমাদেরকে ছেড়ে দিবে।
এসময় উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা মশাহিদ আলী, মাওলানা শায়খ আব্দুল মতিন নাদিয়া, মাওলানা শায়খ আব্দুস শহীদ, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি এম. সাইফুর রহমান, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর আহমদ ক্বাসেমী, দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শরিফ আহমদ শাহান, সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন, ফেঞ্চুগঞ্জ সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল আলম, জকিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা বিলাল আহমদ ইমরান, কানাইঘাট উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মুফতি এবাদুর রহমান, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক ক্বাসেমী, গোলাপগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মুফতি মাহফুজ আহমদ, যুগ্ম সম্পাদক হাফিজ আলী আহমদ, জৈন্তাপুর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ, গোয়াইনঘাট উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন, যুগ্ম সম্পাদক গোলাম আম্বিয়া কয়েছ, ওসমানীনগর উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজ আব্দুস সালাম, বিশ্বনাথ উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ বিশ্বনাথী, জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, যুব নেতা হাফিজ মাসউদ আযহার, যুব নেতা মাওলানা ফয়ছল আহমদ, রেজাউল করিম রাজু, শাহিদ হাতিমী, কেএম তাহমিদ হাসানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।