Sylhet Today 24 PRINT

সিলেট-৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন হেলাল খান

নিজস্ব প্রতিবেদক |  ২৮ নভেম্বর, ২০১৮

সিলেট-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় সামাজিক ও সাংস্কৃতিক (জাসাস) নেতা চিত্রনায়ক হেলাল খান।

বুধবার বিকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র জমা দেয়ার সময় হেলাল খানের সাথে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.