Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার-৩ আসনে নাসের রহমান ও তার স্ত্রীর মনোনয়ন জমা

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৮ নভেম্বর, ২০১৮

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাসের রহমান ও তার স্ত্রী রেজিনা নাসের।

বুধবার (২৮ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন।

এ সময় রেজিনা নাসের বলেন, আমার স্বামী নাসের রহমান ও আমাকে বিএনপির দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। যদি কোন কারণে আমার স্বামী নাসের রহমানের মনোনয়ন বাতিল হয়, তখন আমি নির্বাচনে অংশ নিব।

মনোনয়পত্র জমাদানের সময় নাসের রহমানের সাথে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, সাবেক সাংসদ খালেদা রব্বানী, সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাউর রহমান প্রমুখ।

২৭ নভেম্বর মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়ন পান নাসের রহমান ও তার স্ত্রী রেজিনা নাসের। তিনি সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.