Sylhet Today 24 PRINT

সিলেট-১ আসনে জাপার মাহবুবুর রহমানের মনোনয়ন পত্র জমা

সিলেটটুডে ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ সদর আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জাপার কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুধবার (২৮ নভেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলামের কাছে এই মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়ন পত্র জমাদানকালে তার সাথে উপস্থিত ছিলেন, জাতীয় কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট গিয়াস উদ্দিন, মহানগর সদস্য সচিব এডভোকেট আব্দুল হাই কাইয়ুম, জেলার সহ সভাপতি আব্দুল মালেক খান, মহানগর জাপার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমদ শাহীন, মহানগর জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. মুর্শেদ খান, শ্রমিক পার্টির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এম. বরকত আলী, জেলার সাবেক দপ্তর সম্পাদক মামুন রশীদ মামুন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.