Sylhet Today 24 PRINT

সারা দেশে বাসদের ৪৫ প্রার্থী

সিলেটটুডে ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাম গণতান্ত্রিক জোটের অন্যতম শরিক বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ৪৫ জন প্রার্থী লড়াই করবেন।

নিজ নিজ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা। বুধবার (২৮ নভেম্বর) দলটির নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই সঙ্গে পাঠানো এক বিবৃতিতে বাসদের নির্বাচন পরিচালনা কমিটি সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে কালো টাকা, পেশিশক্তি, সাম্প্রদায়িক প্রচার ও প্রশাসনিক কারসাজিমুক্ত নির্বাচন অনুষ্ঠানে কার্যকর উদ্যোগ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে।

এতে বলা হয়েছে, কমিশন দেশবাসীর এ প্রত্যাশা পূরণে সচেষ্ট হবে বলে তাদের বিশ্বাস। দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন খুবই জরুরি।

বাসদের প্রার্থীরা হলেন- নীলফামারী-১ :ইউনুস আলী, লালমনিরহাট-৩ :আবু তৈয়ব মো. আজমুল হক পাটোয়ারী (পুতুল), রংপুর-৪ :সাদেক হোসেন, রংপুর-৫ :মমিনুল ইসলাম, কুড়িগ্রাম-২ : মোনাব্বের হোসেন মিন্টু, কুড়িগ্রাম-৩ :সাঈদ আখতার আমিন, কুড়িগ্রাম-৪ :আবুল বাশার মঞ্জু, গাইবান্ধা-১ :গোলাম রাব্বানী, গাইবান্ধা-৩ :সাদেকুল ইসলাম গোলাপ, জয়পুরহাট-১ :অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, বগুড়া-৭ :শহীদুল ইসলাম, নওগাঁ-১ :মঙ্গল কিসকু, নওগাঁ-৩ :জয়নাল আবেদীন মুকুল, রাজশাহী-১ :আলফাজ হোসেন যুবরাজ, সিরাজগঞ্জ-২:নব কুমার কর্মকার, সিরাজগঞ্জ-৬:আবদুল আলিম, কুষ্টিয়া-৩ :শফিউর রহমান শফি, ঝিনাইদহ-২:অ্যাডভোকেট আসাদুর রহমান, যশোর-২ :মো. আলাউদ্দিন, খুলনা-৩:জনার্দন দত্ত নান্টু, সাতক্ষীরা-২:নিত্যানন্দ সরকার, পটুয়াখালী-৪:অ্যাডভোকেট জহিরুল ইসলাম সবুজ, ঢাকা-৩:মজিবুর হাওলাদার, ঢাকা-৭:খালেকুজ্জামান লিপন, ঢাকা-৮:প্রকৌশলী শম্পা বসু, ঢাকা-১৭:আহসান হাবিব বুলবুল, ঢাকা-১৯:সৌমিত্র দাস, গাজীপুর-১:রাহাত আহমেদ, গাজীপুর-২:আবদুল কাইয়ুম, গাজীপুর-৩:মফিজ উদ্দিন মাস্টার, নরসিংদী-১:অ্যাডভোকেট মোবারক হোসেন, নারায়ণগঞ্জ-৪:সেলিম মাহমুদ, নারায়ণগঞ্জ-৫:আবু নাঈম বিপ্লব, গোপালগঞ্জ-১:ইসহাক আলী মোল্লা, সিলেট-১:প্রণব জ্যোতি পাল, মৌলভীবাজার-৩:অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু, হবিগঞ্জ-১:চৌধুরী ফয়সল সোয়েব, চাঁদপুর-৩:শাহজাহান তালুকদার, চাঁদপুর-৪:আনিসুজ্জামান ভূঁইয়া, ফেনী-৩:ডা. হারাধন চক্রবর্তী, নোয়াখালী-৪:মহিনউদ্দিন চৌধুরী লিটন, নোয়াখালী-৫:সিরাজউল্লাহ, লক্ষ্মীপুর-৪: অ্যাডভোকেট মিলন মণ্ডল, চট্টগ্রাম-১০:মহিন উদ্দিন এবং চট্টগ্রাম-১২ :স. ম. ইউনুস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.