Sylhet Today 24 PRINT

নির্বাচনে প্রার্থী হন নি ড. কামাল

সিলেটটুডে ডেস্ক |  ২৯ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। বুধবার মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে ড. কামাল হোসেন মনোনয়ন জমা দেননি।

গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী জানিয়েছেন, অসুস্থতার কারণে ড. কামাল নির্বাচন করবেন না।

১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচনে পূর্ব পাকিস্তান থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন ড. কামাল হোসেন। ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধুর সঙ্গে তিনি পাকিস্তান কারাগার থেকে মুক্তি পান। একই বছর স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৭২ সালে আইনমন্ত্রী এবং ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে নির্বাচনী ফল নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বের সঙ্গে ড. কামালের মতবিরোধ দেখা দেয়। ১৯৯৩ সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই আইনজীবী আওয়ামী লীগ ত্যাগ করে গণফোরাম প্রতিষ্ঠা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.