Sylhet Today 24 PRINT

সিলেট-৩: কাইয়ুম চৌধুরীসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক |  ০২ ডিসেম্বর, ২০১৮

সিলেট-৩ (দক্ষিণ সুরমা-বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ) আসনে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া ও মো. আব্দুল ওদুদ।

রোববার (২ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই শুরু হয়। এ সময় তাদের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এফিডেভিটে স্বাক্ষর না থাকায় আব্দুল কাইয়ুম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

এই আসনে যাদের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে তারা হলেন- মাহমুদ উস সামাদ চৌধুরী (আওয়ামী লীগ), শফি আহমদ চৌধুরী, এম এ হক, ব্যারিস্টার এম এ সালাম (বিএনপি), মাওলানা আতিকুল ইসলাম ও মাওলানা নজরুল ইসলাম (জমিয়তে উলামায়ে ইসলাম), দিলওয়ার হোসাইন (খেলাফত-মজলিস), এম এ মতিন চৌধুরী (জাপা)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.