Sylhet Today 24 PRINT

রেজা কিবরিয়া ও কাইয়ুম চৌধুরীর আপিল

নিজস্ব প্রতিবেদক |  ০৪ ডিসেম্বর, ২০১৮

মনোনয়নপত্রে বৈধতা পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়ার ছেলে, হবিগঞ্জ-১ আসনের গণফোরামের প্রার্থী রেজা কিবরিয়া এবং যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি, সিলেট-৩ আসনের বিএনপির প্রার্থী কাইয়ুম চৌধুরী।

সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর তাদের মনোনয়নপত্র বাতিল করেছিলেন নিজ নিজ জেলার রিটার্নিং কর্মকর্তা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তারা সোমবার নির্বাচন কমিশনে আপিল করেন।

হবিগঞ্জ -১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে গণফোরামের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন রেজা কিবরিয়া। ঋণখেলাপির অভিযোগ তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়।

অন্যদিকে কাইয়ুম চৌধুরী সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এছাড়া আপিল করেছেন আর আওয়ামী লীগ নেতা ফয়জুল মুনির সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। রোববার তাঁর মনোনয়নপত্র বাতিল হলে সেমবার তিনিও আপিল করেন।

প্রসঙ্গত, ২ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন। সারা দেশে দাখিল করা ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র বাছাইয়ের পর ২ হাজার ২৭৯টি মনোনয়নপত্র বৈধ এবং ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।

আগামী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ৩০ ডিসেম্বর ভোট হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.