Sylhet Today 24 PRINT

শরিকদের জন্যে ৯৪ আসন ছাড়ল বিএনপি

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের জন্যে ৯৪টি আসন রেখে ২০৬ জন প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি।

শুক্রবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রার্থী তালিকা ঘোষণা করেন।

শুক্রবার শুধু বিএনপির ২০৬টি আসনের তালিকা দেওয়া হয়েছে। মির্জা ফখরুল জানান, ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের নাম আগামীকাল শনিবার ঘোষণা করা হবে।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই নির্বাচনে অংশ নিচ্ছি। গণতান্ত্রিক অন্দোলন এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির অংশ হিসেবে আমরা এই নির্বাচনে আছি।’

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.