নিজস্ব প্রতিবেদক | ০৭ ডিসেম্বর, ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। শুক্রবার (৭ ডিসেম্বর) ২০৬টি আসনে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।
এরমধ্যে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১০টি আসনের চূড়ান্ত প্রার্থীদের নাম জানা গেছে।
এই ১০টি আসনের বিএনপির প্রার্থীরা হলেন- সুনামগঞ্জ-১ আসনে নজির হোসেন, সুনামগঞ্জ-২ নাসির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-৪ ফজলুল হক আসপিয়া, সুনামগঞ্জ-৫ মিজানুর রহমান চৌধুরী, সিলেট-৩ শফি আহমেদ চৌধুরী, সিলেট-৪ দিলদার হোসেন সেলিম, মৌলভীবাজার-১ নাসির উদ্দিন আহমেদ, মৌলভীবাজার-৩ নাসের রহমান, মৌলভীবাজার-৪ মজিবুর রহমান চৌধুরী, হবিগঞ্জ-৩ আসনে জি কে গউস।