Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ-৫ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী মিজান চৌধুরী

ছাতক প্রতিনিধি |  ০৭ ডিসেম্বর, ২০১৮

ছাতক-দোয়ারা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।

মিজানুর রহমান চৌধুরী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে তিনবারের সংসদ সদস্য মহাজোটের প্রার্থী মুহিবুর রহমান মানিকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শুক্রবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সুনামগঞ্জ-৫ আসনে ঐক্য ফ্রন্টের প্রার্থী হিসেবে মিজানুর রহমান চৌধুরীর নাম ঘোষণা করা হয়।

দলের মনোনীত ধানের শীষের প্রার্থিতা লাভ করা মিজানুর রহমান চৌধুরী এক প্রতিক্রিয়ায় জানান, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করছেন। দল তাকে মনোনয়ন দেয়ায় তিনি এবং ছাতক-দোয়ারার বিএনপি ও সহযোগী সংগঠনের সর্ব স্তরের নেতা-কর্মী খুবই আনন্দিত।

দলের এ মূল্যায়নকে তিনি বিজয়ের মাধ্যমে প্রতিদান দেয়ার চেষ্টা করবেন বলে জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.