Sylhet Today 24 PRINT

ধানের শীষ প্রতীকে ৯ নারী

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ডিসেম্বর, ২০১৮

বিএনপির চূড়ান্ত তালিকায় মনোনীত ২০৬ আসনে প্রার্থীদের মধ্যে নারী ৯জন নারী মনোনীত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন।

বিএনপির ৯ নারী প্রার্থী হলেন, রংপুর-৩: রিটা রহমান,  নাটোর-১: কামরুন্নাহার,  নাটোর-২: সাবিনা ইয়াসিমন ছবি, সিরাজগঞ্জ-১: রুমানা মোরশেদ কনক চাঁপা,  ঝালকাঠি-২: জেবা আমিন খান।

এছাড়া শেরপুর-১: ডা. সানসিলা জেবরিন, নেত্রকোনা-৪: আসনে তাহমিনা জামান, ফরিদপুর- শামা ওবায়েদ এবং কক্সবাজার-১ আসনে মনোনয়ন পেয়েছেন হাসিনা আহমেদ।

এদিকে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৬ জন নারী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.