Sylhet Today 24 PRINT

প্রার্থিতা ফিরে পেলেন মোর্শেদ খান

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ডিসেম্বর, ২০১৮

আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান এম মোরশেদ খান। তিনি চট্টগ্রাম-৮ আসন থেকে মনোনয়ন পেয়েছেন।

শনিবার সকালে আপিল শুনানির পর তার আবেদন গ্রহণ করে মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে গত ২ ডিসেম্বর মনোনয়ন যাচাই–বাছাইয়ের পর বিল খেলাপির অভিযোগে এম মোরশেদ খানের মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.