Sylhet Today 24 PRINT

বাবার পর ছেলেরও মনোনয়ন অবৈধ থাকল

চট্টগ্রাম-৫

নিউজ ডেস্ক |  ০৮ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ আসনে বিএনপি নেতা মীর নাসিরের পর তার ছেলে মীর হেলাল উদ্দীনের মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার বাতিল হওয়া মনোনয়নপত্রের আপিল-নিষ্পত্তির শেষ দিন শুনানি নিয়ে এ সিদ্ধান্ত দেয় ইসি।

এরআগে সাবেক মন্ত্রী ও মেয়র এবং কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাছির উদ্দীন ও তার ছেলে বাংলাদেশ সুপ্রিমকোর্ট জাতীয়তাবাদী আইনজীবী শাখার যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দীনের বিরুদ্ধে মামলা রয়েছে উল্লেখ করে মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আজ শেষ দিন আপিল শুনানি চলছে। সকাল ১০ টা থেকে এ আপিল শুনানি শুরু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.