Sylhet Today 24 PRINT

ড. কামালের দলকে ৭ আসন দিল বিএনপি

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ডিসেম্বর, ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান সমন্বয়ক ড. কামাল হোসেনের গণফোরামকে ৭টি আসন দিয়েছে বিএনপি।

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব আসনে গণফোরামকে মনোনয়ন দেওয়া হয়েছে সেগুলো হলো: সুব্রত চৌধুরী ঢাকা-৬, মোস্তফা মহসীন মন্টু ঢাকা-৭, এএইচ এম খালেকুজ্জামান ময়মনসিংহ-৮, রেজা কিবরিয়া হবিগঞ্জ-২, অধ্যাপক আবু সাইয়িদ পাবনা-১, মে. জে. (অব.) আমসা আমিন কুড়িগ্রাম-২ এবং সুলতান মোহাম্মদ মনসুর মৌলভীবাজার-২।

গণফোরামের নিজস্ব দলীয় প্রতীক উদীয়মান সূর্য। তবে দলটি বিএনপির প্রতীক ধানের শীষে নির্বাচন করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.