নিজস্ব প্রতিবেদক | ০৮ ডিসেম্বর, ২০১৮
সিলেট-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার সন্ধ্যায় মুক্তাদিরকে এই আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।
এ তথ্য খন্দকার আব্দুল মুক্তাদির নিজেই নিশ্চিত করেছেন।
সিলেট-১ আসনে বিএনপি থেকে খন্দকার মুক্তাদিরের পাশাপাশি দলের ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরীকেও মনোনয়ন দেওয়া হয়েছিলো। ইনাম আহমদকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জন্য সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ ৫১ বিএনপি নেতা দলের মহাসচিবের কাছে আবেদনও জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সাবেক সাংসদ খন্দকার আব্দুল মালিকের ছেলে আব্দুল মুক্তাদিরকেই বেছে নেয় দল।
ফলে মর্যাদাপূর্ণ এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. একে আব্দুল মোমেনের প্রতিদ্বন্দ্বিতা করবেন খন্দকার মুক্তাদির।