Sylhet Today 24 PRINT

নির্বাচনে থাকলেন সমশের মবিন, চ্যালেঞ্জে নাহিদ

নিজস্ব প্রতিবেদক |  ০৯ ডিসেম্বর, ২০১৮

প্রার্থিতা প্রত্যাহার করেননি সিলেট-৬ আসনের বিকল্পধারার প্রার্থী সমশের মবিন চৌধুরী। বিকল্পধারা মহাজোটের সাথে যুক্ত হয়ে নির্বাচনে অংশ নিলেও সিলেট-৬ আসনে পৃথক প্রার্থী দিলো দলটি। রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও সমশের মবিন মনোনয়ন প্রত্যাহার করেননি।

এ আসনে মহাজোটের প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সদ্য বিকল্পধারায় যোগ দেওয়া সাবেক সচিব সমশেরও এ আসনে মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন না পেয়ে তিনি বিকল্পধারা থেকে প্রার্থী হন।

রোববার বিকেল সাড়ে ৫টায় সমশের মবিন চৌধুরী বলেন, আমি মনোনয়নপত্র প্রত্যাহার করিনি। দলীয় সিদ্ধান্ত অনুসারে আমি কুলা প্রতীকে নির্বাচন করবো।

সমশের মবিন মনোনয়ন প্রত্যাহার না করায় নুরুল ইসলাম নাহিদকে এবার কঠিন চ্যালেঞ্জে পড়তে হবে বলে মনে করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দলের ভেতরেই চাপে থাকা নাহিদকে এবার ঐক্যফ্রন্টের প্রার্থীর পাশাপাশি মোকাবেলা করতে হবে নিজ জোটের সমশেরকেও।

এই আসনে বিএনপির প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.