শ্রীমঙ্গল প্রতিনিধি | ০৯ ডিসেম্বর, ২০১৮
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে একক কোনো প্রার্থী দেয়নি বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। এই আসনটি উন্মুক্ত রেখে দেওয়া হয়েছে।
এই আসনে বিএনপি থেকে মুজিবুর রহমান (হাজী মুজিব) ও গণফোরাম থেকে এডভোকেট শান্তিপদ ঘোষ মনোনয়নপত্র জমা দেন। দুই দলই নিজেদের অবস্থানে অনড় থাকায় আসনটি উন্মুক্ত রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
ফলে মৌলভীবাজার-৪ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে মুজিবুর রহমান (হাজী মুজিব) ও উদীয়মান সূর্য প্রতীক নিয়ে এডভোকেট শান্তিপদ ঘোষ নির্বাচন করবেন।
গণফোরামের প্রার্থী শান্তিপদ ঘোষ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এই আসনে মহাজোট থেকে আওয়ামী লীগের বর্তমান সাংসদ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদকে মনোনয়ন দেওয়া হয়েছে।