Sylhet Today 24 PRINT

প্রার্থিতা ফিরে পেতে খালেদা জিয়ার রিটের আদেশ কাল

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য হাই কোর্টে করা রিটের শুনানি শেষ হয়েছে। এ সংক্রান্ত আদেশ জানা যাবে আগামীকাল মঙ্গলবার।

সোমবার (১০ ডিসেম্বর) শুনানি শেষে আদেশের এ দিন ধার্য করেন বিচারপতি সৈয়দ রেফাত আহম্মেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ।

এর আগে ৯ ডিসেম্বর রোববার খালেদা জিয়া তিন আসনে প্রার্থিতা ফিরে পেতে ওই পৃথক রিট করেন, যা আজ শুনানির জন্য আদালতে ওঠে।

আদালতে খালেদার পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। তার সঙ্গে ছিলেন আইনজীবী কায়সার কামাল ও নওশাদ জমির।

অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

প্রসঙ্গত, কারাগারে থেকে ফেনী-১, বগুড়া ৬ ও ৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন খালেদা জিয়া। তবে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের আলোকে সাবেক প্রধানমন্ত্রীর ওই আবেদন গ্রহণযোগ্য নয় বলে ৮ ডিসেম্বর জানায় ইসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.