নিজস্ব প্রতিবেদক | ১০ ডিসেম্বর, ২০১৮
সিলেট-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ.কে আব্দুল মোমেন বলেছেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও আতঙ্কমুক্ত দেশে বসবাস করতে আবারো শেখ হাসিনার নৌকার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নৌকার বিজয় হলে দেশের জনগণ উন্নয়ন ভোগ করার পাশাপাশি নিরাপদ ও শান্তিতে বাস করেন। তিনি শেখ হাসিনার উন্নয়নমূলক কাজকে মূল্যায়ন করে ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
সোমবার (১০ ডিসেম্বর) রাতে সিলেট নগরীর বৃহত্তর সাগরদিঘিরপার এলাকাবাসী ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সাবেক ছাত্র নেতা ইএইচ বেলাল আহমদের সভাপতিত্বে মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম আহমদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক।
আরো বক্তব্য রাখেন- মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সাংগঠনিক সম্পাদক এটিএম এ হাসান জেবুল, তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, সিলেট সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর এ.কে লায়েক আহমদ, নারী কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা।
এতে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক বদরুল ইসলাম লস্কর রাজু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এলাকার মো. মতিউর রহমান, খলিল আহমদ, আব্দুর রহিম, শাহান আহমদ, মতিউর রহমান সরকার, এডভোকেট আবুল কাশেম, অরূপ রায়, মহানগর তাতিলীগের সদস্য সচিব আবুল হাসনাত বুলবুল, এসডি সুমেল, সৈয়দ ফেরদৌস প্রমুখ।